ডাঃ দাউদুল ইসলাম। ছোট বেলা হতে প্রেমে পড়ি কবিতার, কবিতা পড়ি- যেখানে পাই যা পাই প্রিয় কবিদের লিখা কাব্য যত্ননিয়ে পড়ি সংরক্ষন করি। লিখি যখন যা পারি কখনো হয় কখনো হয়না তবু মনের ইথারে একটি কথা বারবার উঁকি দেয় যে এক দিন আমার ভুবন জুড়ে হবে কাব্যময় উচ্ছ্বাস।
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
আপনার উপর শান্তি বর্ষিত হোক
শুক্রবার, ২৬ মে, ২০২৩
গরিমা
তিমিরাবৃত্ত আত্মা
কুয়াশা ভেজা লজ্জাবতী ফুল, সিক্ত লতা
ছুয়ে দিলে
চুকে যায় গরিমা, আরক্ত ঠোঁটে ঝেকে বসে
রুক্ষ দিনের রূঢ়তা!..
ফিরি
হারনো দিনের গানে
অশ্রুত মনে নেমে আসে অলকানন্দা..
৪/৫/২৩
রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
সজাগ কষ্ট
কষ্ট নিজে জেগে থাকে, আর
জাগিয়ে রাখে আমার চারদিকের জগত
অদৃষ্ট
বীভৎস শীৎকার।
জাগিয়ে রাখে অবলুপ্ত আবেগ
আদি রাগ
বিষণ্ণ মেঘের পিষ্টে সুপ্ত বহ্নিহার!...
জেগে থাকে একটি সুষম প্রভাতের অপেক্ষা...,
জাগিয়ে রাখে আতপ্ত চাঁদ,
সোনালি আভার বুকে সূক্ষ্ণা উষ্ণতা, দূর্বার আঘাত।
যেই ব্যথার তীব্রতা ছুঁইয়ে গেছে খরস্রোতা নদীর বাঁক,
বিভূঁইয়ে স্বপ্নের মত শুনিয়ে গেছে অলীক কবিতা...
কষ্টরা গেঁথে আছে সেই স্মৃতি জাগানিয়া স্বরে
জেগে আছে নিশুতি রাত মদিরা অভিসারে।
সেই কবেকার জোয়ারে ভেঙ্গে গেছে বাঁধ,...
ভেসে গেছে রুধির উদ্যান
সবুজ মাঠ
হাসনাহেনার ঘ্রাণ
আর
আমার বুকে রেখে গেছে দহন লীলা
চোখে কৃষ্ণসার শিলা পাথর
আড়ষ্ট শিল্পের নির্বাক মৌনতা!...
সেই থেকে জেগে আছে কষ্ট!
মৃত্যুর সংকল্প
ভয়াবহ নৃশংসতা!...
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
খামখেয়ালীর মনে
ব্যঞ্জনা দিতে এসে ছিলে
দিয়েছ,
তারপর চলে গেলে।
তিন কূলে কেউই রইলনা আর
লাঞ্ছিত হাতে আঁকড়ে রলাম নীলবিষ আর
নির্বাণ অঙ্গার।
এখন তুমি ভালো আছো আগের চেয়ে বেশ;
মধ্যখানে
আমার সাথে খেলে গেলে খামখেয়ালির লেশ!
আধুলির দামে কিনতে পাওয়া জুয়ার ঘরের দাস
এর বেশী আমায় ভবতে পারো নি!
কথিত সুশীল সমাজ
আর লালিত কুকুরের গলা বাজি
ঘিরে থাকা আহ্লাদ;
আমাকে হাতে কলমে দেখিয়ে দিলো-
প্রেম বলে কিছুই নেই!....
আছে কেবল ভোগ বিলাস।
বলতে পারো?
কতটা খামখেয়ালী মনে জাগলে
হাসতে হাসতে জীবন করতে পারে জীবনের সর্বনাশ!!
বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
ছায়ার তলে ছায়া মানব
ছায়ার তলে ছায়া মানব // দা উ দু ল ই স লা ম
নিকষ কালো রাত।
মস্তিষ্কের অন্দর মহলে নৈশব্দের নিস্তব্ধতা
স্মৃতিরা ভিড় জমিয়েছে
হত আতংকিত ডেনড্রাইড গুলো নির্বাক,
অধীর..
শির বেয়ে নেমে আসছে
হিমেল
রক্তের মিছিল;
দূর কোথাও কাঁদছে
বৃষ্টি ভেজা ডাহুকের মন..
হৃদয়ের হননে
গুনছি
আপন প্রাণের স্পন্দন।
নির্ঘুম
চোখ ভেজা স্যাঁতস্যতে...
না-
এখন কোন প্রকার চটপট নাই
উত্তেজনা নাই
অপেক্ষা নাই
আশা প্রত্যাশা নাই...
এ এক নিস্পন্দ ছায়া
আর
আমি ছায়া মানব!
ছায়ার তলে ছায়া মানব;
খুঁজি না আর
কোনটি অভিনয় - কোনটি বাস্তব!!
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
অধরা তাপসী // দা উ দু ল ই স লা ম
অধরা তাপসী, হে প্রিয়তমা আমার
দেখো ঐ অকূল প্রান্তর থেকে, ছুটে আসছে দুর্মার অন্ধকার; দেখো ঐ হিজলের বুকে বিঁধে আছে অপয়া বিষাদাগার, তপ্ত বিলাসী প্রজাপতির ডানা জোড়ার বর্ণাঢ্য কারুকাজে জমেছে ধুলোর আস্তরণ, বিস্মৃতির বিরহী সুর বাজে। অলীক অহংকারে দূর আকাশে মেঘের বনে ঠুমরীর গর্জন বজ্র হুংকারে শুনো আমার আর্ত চিৎকার! যে আকুতি ঘিরে কেঁদেছি বার বার, দেখো সেই ঘোরে ডুবে আছে সহস্র স্বপন তোমার -আমার। ক্রুদ্ধ স্মরে যে কথা বলে যাই, দুঃস্বপ্নের গহ্বরে তার প্রতিধ্বনি শুনতে পাই; এই সেই মিনতি বিগলিত অলকানন্দা হয়ে তোমার চরণে দিয়েছে আরতি; বৃন্তচ্যুতে যেই উত্তাপ তোমাকে বিস্ফোরণ করেছে টগবগে লাভার মতন, এই সেই শীতল দৃষ্টি; যেই চোখে পেতে পারো এক পশলা জীবন।
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
প্রসঙ্গ - আমিন , ভুল জায়গায় ভুল বাক্য ব্যবহার করে যেভাবে নিজেদের বিপদ বাড়াচ্ছি-
-------------------------------------------------------- দাউদুল ইসলাম।
আমরা প্রতিদিনই শব্দ টি উচ্চারণ করছি, বলছি বা লিখছি। তবু আজ ‘আমিন’ প্রসঙ্গে লিখতে হচ্ছে কারণ বেশ কিছু দিন থেকে প্রসঙ্গটা আমাকে ভাবাচ্ছে।
কারণ বর্তমান ভার্চুয়াল সময়ে আমরা কম বেশী প্রায় সবাই ইন্টারনেট/ ফেসবুক ব্যবহার করেন।আর এসব মাধ্যমে প্রতি মুহূর্তের খবরা খবর পাই, খবর পড়ে বা যে কোন ঘটনা
পড়ে মন্তব্য করছি- এই যে মন্তব্য করছি, একটা কথা লিখছি বা একটা শব্দ ব্যবহার করছি
এর গুরুত্ব কিন্তু অনেক। মন্তব্য বা বাক্য এমনিতে বিষয়ের উপর প্রভাব ফেলে, কারণ শব্দের একটি শক্তি আছে- যাই হোক মূল প্রসঙ্গে আসি-
কথা বলছি ‘ আমিন’ বলা নিয়ে। কেন আমরা আমিন বলবো, কখন বলবো?
আমিন শব্দ টির এসেছে ‘আমেন’ থেকে আমেন (Ameen) একটি হিব্রু শব্দ। এর অর্থ – 'so be it' অর্থাৎ 'এমনটাই হোক'
ইহুদী ও খৃস্টানরা একে প্রার্থনা বা প্রভুর গুণগানের পরেই বলে থাকে। মুসলিম সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে বিজিত রাষ্ট্রগুলোর ইহুদী ও খৃষ্টানরা দলে দলে ইসলাম গ্রহণ করে, সেই সাথে তাদের অনেক রীতি নীতি ইসলামে প্রবেশ করে।
ফলে মুসলমানেরাও যখন আল্লাহর নিকট কোন প্রার্থনা করে, মঙ্গল কামনা করে বা দোয়া করে তখন যিনি মোনাজাত করছেন তার সাথে সাথে অন্যরাও আমিন বলে সম্মতি জানান।
তার মানে আমিন অর্থ হচ্ছে – সম্মতি দেয়া, একমত হওয়া বা কবুল করা।
হ্যাঁ এর নির্দেশনা এসেছে হাদিস থেকে।
আবু হুরায়রা (রা) বর্ণনা করেন যে রাসুল (সা) ইরশাদ করেন যে,- ইমাম যখন আমীন বলবে তোমরাও তখন আমীন বলবে। কারণ ফেরেশতাগণের আমীন বলার সাথে যার আমীন বলা হবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে।
ইমাম তিরমিযী (রহ) বলেন, আবু হুরায়রা (রা) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।
দুর্ঘটনা টি বা দুঃসংবাদ টি কে আপনি সমর্থন করছেন, এবং আরো হবার জন্য দোয়া করছেন।
আমরা আমাদের প্রতি ওয়াক্ত নামাজে ইমাম সাহেব যখন সুরা ফাতেহা পাঠ করেন তখন আমরা মনে মনে বা শব্দ করে আমিন বলি। কারণ সুরা ফাতেহা একটি সম্পূর্ণ দোয়া যার পরে আমরা আমিন বলে তা কবুল হোক বলে সম্মতি বা আবেদন জানাই।
এক কথায় আমিন মানে '(আল্লাহ) আমাদের প্রার্থনা কবুল করুন '
যেমন রাসুল সা: কে বলা হতো আল-আমিন তথা একজন বিশ্বস্ত ব্যক্তি!
আশা করি বিষয় টি সবার বোধগম্য হবে।
রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
সাধ ও স্বাদের সমীকরণ
পোড়া তেলে পাকোড়া ভাজে সস্তায়
ছানা মুড়ির নাস্তায়... চায়ের ঝড়ে, খাস্তায়।
রসের অংক কষে,
গরম কাপের উত্তাপ জুড়ায় ফু তে –
চুমুর ভঙ্গিমায়, শ্রু’তে উলুর ধ্বনি
ছোঁয়ার ধর্ম মেনে যশে চিনি, দুধের স্বাদ!...
এভাবে সাধ বাড়ে
রোজ রোজ বাড়ে সাধ ও স্বাদের সমীকরণ
যে হাত অবিরাম ধান বুনে,
যে চাষে জুড়ায় হৃদি উদ্যান- কালের চরণে
যে ঘামে নিড়ায় বুক
যে শ্রমে নামে মধুপের ঘুম, অধরা সুখ-
সে সব
ধীরে ধীরে সরে যায় দূরে!
তেঁতে নাড়ি নক্ষত্র
হাপর বাড়ে,
বাড়ে নছড়ামির ঘোর...
তলে তলে ঢল নামে
চৌরাস্তা ছেড়ে গলির মোড়ে মোড়ে...
ক্ষুধার মিছিলে ছুটে বোকারা, নেশার ফাঁদে ডুবে ছোকরা
মা কাঁদে
বাদানুবাদে বাবার সাথে ঝগড়া বাঁধে!
ভাঙ্গে ঘর
জ্বরে পোড়ে বেহুলার লখিন্দর...
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
ঋণী করো ..
আমাকে ঋণী করো
মনে প্রাণে
যৌবনে প্লাবনে
করো ঋণে ঋণে জর্জরিত,
বিদীর্ণ করো
অঙ্গার করো
করো জীর্ণ কুন্তল, নিষ্প্রভ;
বিবাগী করো
উদগ্রীব করো
এই জন্মে যা শোধ অসম্ভব!
করো ঘায়েল
রুদ্ধ পায়েল
ঋণের শৃঙ্খলে হই দেউলিয়া প্রেমিক
প্রেমে- উদ্যমে
গুপ্ত সঙ্গমে
তোমাতেই করো সুরলিয়াজমের সৈনিক!
বিদায় যে দেয়, অবলীলায় বেড়ে যায় তার গ্লানি
বিদায় যে দেয়, অবলীলায় বেড়ে যায় তার গ্লানি
ফের চলে যায়...
বিদেশ বিভূঁইয়ে- দূর প্রবাসে
ওদের কাড়াকাড়ি অর্থ বিত্ত
দামী বাড়ি গাড়ী,
ঢের সারা স্বপ্ন ফেরি
পারফিউমের সুবাসে মাতায় চিত্ত!
স্মৃতি বিন্যাসে
নীরব দীর্ঘশ্বাসে!...
হাঁটি-
যখন বাতাসের প্রতিকূলে থমকে যায় নৌকোর পাল, যখন জিলের জলে
বকের ছায়া মায়া লুটে!
হেমন্তের আঁচলে ধূসর বিকেল, জঙ্গলে পাখির কিচিরমিচির, অতল অনলে
ভস্ম মাটির পিঞ্জিরা, হৃদয় কাঁদে গোপন চোটে!!
- ইনশাল্লাহ...
ওরা জানে না, আমি জানি-
বিদায় যে দেয়, অবলীলায় বেড়ে যায় তার গ্লানি!
জানতে পারিনা কেমন করে বয়স বাড়ে, গড় হারে বাড়ে স্মৃতি,
দেনা- পাওনা, ক্ষুধা-ব্যঞ্জনা...
পাপে-নিষ্পাপে
হিসেবে বেহিসাবে বাড়ে দামাল বেলার অনুশোচনা !
এসবেও আঁকড়ে রাখি
মীনাক্ষী ভাসে অশ্রু জোয়ারে...মর্মরে মনোবন্দনা, পিয়াসীর তৃষা
কালের উচ্চারণ
কালের উচ্চারণ
অতটা বিদ্বান নই
নেই গোলামীর যোগ্য সনদ!
অথবা, উপভোগ্য কোন জোকার নই
সার্কাসের বামুন নই-
আমি কালের উচ্চারণ!
মাঘের শীত জড়ানো গোধূলি রঙ মেখে জন্মেছিলাম, সেদ্ধ ধানের গন্ধে, ক্ষণ জয়ে...
মোহন সান্দ্রে মামুলি উল্কা পতনে, অমোঘ উচ্চারণে...
কিন্তু- আমি ধ্বনি নই
ধ্বনি- প্রতিধ্বনির পরিধি...
যেমন,
নদী
বাঁধন হারা! জোয়ার ভাটির বাহন, তরঙ্গে উত্থিত ধ্বনি
ধ্বনি –ভাঙ্গনে, গমনে,পতনে...
নই ঝুঁকে, ঝুলে চলার দাস!
আমি উদ্ভাস
গৃহ মুক্ত । গৃহিণী মুক্ত। বন্ধনী মুক্ত। সরল রেখা।
আমি জীবনের নই। জীবন আমার।
মনের নই। মন আমার।
এই নগর, গ্রাম, প্রান্তর... বুনো ঘ্রাণের আমি নই;
আমারই নগর...আমারই গ্রাম... প্রান্তর... ঘ্রাণ!
বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
গিটের মহিমা...
----------------------------- উৎসর্গঃ কবি আরণ্যক টিটো কে-
ভাবতে গেলে
প্রকট হয়ে উঠে ভাব অভাব...অশান্ত শূন্য! বুদবুদ!!
যেখানে শূন্যতা... সেখানেই হাওয়ার দুরন্তপনা!
নির্বোধ! বেদখল!!!
কি রঙে
কি ঢঙে
কোন তালে স্থিরতা পাবে – মন, মনন। ভাবের অর্গলে ভাঙ্গে বাঁধ!
সীমানা ডিঙ্গিয়ে অনুপ্রবেশ করে দুর্মদ আবর্জনার স্রোত! দুর্ভাবনা...
ভাবের জটলায় দুর্ভেদ্য গিট! অনর্গল বুদবুদে ঘোলা জল! ক্ষীণ সম্ভাবনা!!!
চৈতন্য ডোবে অবচেতনে
ক্ষুদ্রাতীত ক্ষুদ্রতায়-
অতল গহ্বরে। গুপ্ত খোপে। অতন্দ্র অভিশাপে।
গিটের মহিমায় জাগে প্রত্যাশা। নব-চেতনা । অনুরাগের আলো, সুর, ছন্দ...
ণত্ব স্বভাব!...
কষ্টে আঁকে নতুন ভাবধারা। হারিয়ে খোঁজে ঠিকানা। আবেগের মন্দ্র রূপ।
ছোঁয়ার দূরত্বে ভাবের ভৈবব। মনোরম সুন্দর। স্থির জলে স্বচ্ছ চাতাল, মৃণ্ময়ী সুখ...
আমি/ আমরা তাকে ছুঁইনা
ফিরি বাঁকে
বক্র ভাবে, জটের বুকে খুঁজি গিটের মহিমা...
১৫/১১/১৭
বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
রোজকার বিভীষিকা
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
কোন রঙে আঁকবো তোমাকে
সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
আমি জন্মেছিলাম রাহু যুগের কবি হতে
আমি জন্মেছিলাম মাঘের হাড় কাঁপানো শীতের সন্ধ্যায়
কুয়াশা ঘেরা এক ঝাঁক অতিথি পাখির কিচির মিছির
আর মেঘ সাদৃশ্য বৃক্ষের ডগায় জোনাকির অস্থিরতায়,
শিশির ধোয়া জমিন এর সোঁদা গন্ধ মাখা হিমে
নীল হয়ে উঠা আমার পীযুষ মুখ; পরম স্নেহে
মাতৃত্বের খোমে পেয়েছিলাম প্রথম আমৃত্যু সুখ।
অতঃপর ধীরে ধীরে গভীর রাতের সাক্ষাত
নৈশব্দের জঠরে স্পন্দিত পৃথিবীর ঈষৎ দীর্ঘশ্বাস!
ধ্যান মগ্ন ঋষির নির্লিপ্ত সচেতনতা, নিকষ অন্ধকার,
চাপা কান্নার মত বিলাপ করা বৃক্ষের পাতা, ধাবমান রুহ্ ধ্বনি
একে একে চিনতে থাকি মর্মগাঁথা সৃষ্টি; জগত সংসার।
অগণিত চোখের দৃষ্টি রেখা মাপতে মাপতে অদম্য এক স্রোতে
প্রবেশ করি বৃত্তাকার জীবন গহ্বরে ……
অথচ আমি জন্মেছিলাম রাহু যুগের কবি হতে
ভ্রহ্মাণ্ডের গোপন কারাগারে বন্দি দশা হতে
আজন্ম শব্দ গুলো মুক্ত করতে; পাখীদের ঠোঁটে
কিংবা কোন বাউলের গানে-
যেই শব্দ, যেই সুর,ধ্বনিত হয়নি আজো!
আমি জন্মেছিলাম ছিলাম সেই নদীর স্রোত হতে
কৃষ্ণচূড়ার মতো মদিরা হতে হতে যেই নদী
হারিয়েছিলো তার অধরা যৌবন;
মিথ পোড়া দহনে নিজেকে জ্বালিয়ে
এসেছিলাম আমি, জাগাতে সেই নাড়িস্পন্দন!
দাউদুল ইসলাম।
২৬/১/১৬
শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
কল্পলোকের শৃঙ্খলতা ভেঙ্গে
শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
বিপন্ন লিপি
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
ছায়ার গর্ভে সমাধিত সব
বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
সময় গেলে সাধন হবেনা......
-----------------------------
দেখতে দেখতে কেটে গেছে বেলা।
বেলা কেটে যায়
এই ত সে দিনের কথা -
মায়ের হাতে গোসল,মায়ের হাতেই খাবার।
সেই হাতেই আদর শাসন আবার সেই হাতেই পথ প্রদর্শন।
পান থেকে চুন খসলেই তুলকালাম কাণ্ড বেঁধে কত দাবী আবদার
যখন- তখন। মায়ের হাতেই আদর শাসন।
সেই শৈশব এখনো রোদ্র উজ্জ্বল বালুর মতন চোখের বিভা হয়ে আছে,
দেহ বস্ত্রে এখনো লেপটে আছে
টোকা দিলেই উড়বে বালুকাময় শৈশব।
সময় গেলে সাধন হবেনা...... অথচ- জীবন তার প্রয়োজনে বড় হয়,
মানুষ নিজেই বুঝতে পারে না -
তারই শৈশব তারই যৌবন-তাকে তাড়া করতে করতে অদ্ভুত শূণ্যতার দিকে নিয়ে যায় ।
সাফল্যের সিঁড়ি বেয়ে বেড়ে উঠায় যারা সফল হয়েছে আমি তাদের বিনম্র স্যালুট জানাই,
কারণ ব্যর্থ'রা জানে -
সফল হবার মোক্ষম সময় গুলো কে অবমূল্যায়ন করলে জীবনের উপর কেমন গ্লানি নেমে আসে।
সময় গেলে সাধন হবে না......
সময় ত বসে থাকে না
চলে যায়। সময়ের মৃদু টোকা সবার জীবনেই বাজে,
আমার মত গাফেলেরা তা শুনতে ব্যর্থ অথবা শুনেও তার যথাযথ মূল্যায়ন করেনা।
প্রতি দিন ভাবি আজ ভাল কিছু করব।
ভাল কিছু করার সাধ নিয়ে প্রতিদিন ঘুম ভাঙ্গে... জেগে উঠি...পা বাড়াই
কিন্তু সারা দিনের পর যখন ধূমায়িত চায়ের কাপে একাকী সান্ধ্য ,
বাহিরে আকাশে জোছনা স্নিগ্ধ কুয়াশার ঝাঁক,
চেম্বারের কাঁচের জানালাটা দিয়ে বাইরে তাকিয়ে থাকি, মনে অনুভব করি অচিন সুদূরের ডাক।
কোথাও কিছু ঘটছে ... আমি জানি না।
শরীরের এক এক টা অঙ্গে একেক ভাষা , একেক ভাষার একেক আবেদন;
মনের গহীনে ধূম্রজালের মত তাল গোল পাকায় অজানা এক আশংকা!
ইথারের ভাষা আমি বুঝি
এখন আর কোন কিছু বুঝতে অক্ষম নই।
উভয় অক্ষের ঝাপসা চাহনি আর বোধের অনুতাপে ভিজে উঠা কার্নিশ
আমাকে প্রিয়জন দের মুখোমুখি করে দেয়
আমি পরাজিত , জন্মান্ধ কবির মত মনের অতলে লুকাতে চেষ্টা করি।
তা কি সম্ভব?
জন্মের দায়
জন্মানোর দায়
স্বপ্নের দায়... কট্টর পাওনাদারের মত রক্ত চক্ষু তাক করে থাকে।
পালাবার পথ নাই; আর অনুধাবন করি - "সময় গেলে সাধন হবেনা"......
জীবনের কাছে আমি কখনোই দূষ্পাপ্য কিছু চাইনি, সুযোগ ছিল
আর দশ জন মানুষের মতন প্রলুব্ধতার মাঝে মত্ত হয়ে অট্টালিকা সমান প্রতিপত্তি অর্জন করার।
অসংখ্য প থ চেনা-জানা , অসংখ্য সুযোগ অসংখ্য বার উপেক্ষা করে আমি আমার মতন
আপন সত্ত্বায় বিলীন হয়েছি কেবল......
নিজের মধ্যে নিজেকে খুঁজেছি
রাতের পর রাত , দিনের পর দিন বছরের পর বছর আত্মিক ধ্যানে আত্ম সাধনে নিজের সঙ্গে নিজে
লড়েছি, মনের সেই জায়গায় যাওয়াটাই আমার মতে বেশি প্রয়োজন।
আমি জানি যে আমি মাঠে ঘাটে যুদ্ধ করতে পারব না।
এ পথটা সমাধানের পথ নয় , শান্তির নয়, মহা মানবের নয়, প্রেমিকের নয়;
কাজেই আমি তার মধ্যে যাব না।
ঈর্ষা বা ঘৃণা ও মারামারি হানাহানি করতে পারব না দেখতে পারব না।
তার জন্যই আমার সংগ্রাম। এই শান্তির কথা বলাটাও একটা সংগ্রাম মনে করেছি চিরকাল।
তবুও বুঝি এ সময় সঠিক সময় নয়। সঠিক সময় ফেরিয়ে গেছে অবজ্ঞার বেড়াজালে,
ফেরিয়ে গেছে ... ভেসে গেছে দুর্মর স্রোতে...
মানুষ তো বটেই!
পৃথিবীর প্রতিটি জিব জন্তু, কীট পতঙ্গের ও আত্মা আছে,
প্রেম আছে, ভালোবাসা আছে, স্বপ্ন আর আদর্শ আছে;
প্রতিটি ধূলিকণার ভেতরেও আছে আত্মা-
তাই পাথর হয়ত বা কেবল পাথরই কিন্তু এখানে সে মানুষের প্রতিভূ।
আমি দেখেছি সেই বস্তুটির ওপরে যখন আলো এসে পড়েছে
তখন মনে হয়েছ সেই পাথর ও উত্তরণের দিকে যাত্রার চেষ্টা করেছে,
আমি সেই পাথর থেকে -
শিখেছি নিজের অন্তর কে কি করে ফুলের বাগিচা করতে হয়,
কি করে চোখের জলে ক্ষান্ত করতে হয় তৃষ্ণার্ত হৃদয়।
এই কথা সত্যি যে-
মাঝে মধ্যে বা বেশীর ভাগ সময় নিঃসহায় নিঃসম্বল একজন মানুষ মনে হয়।
তখন চোখের সামনে নিজের কবিতা আর আদর্শরা বন্ধুর মত উপস্থিত হয়।
যে মানুষ টি কে জীবনের সব চেয়ে বেশী গুরুত্বপূর্ণ ভেবেছি, ভালবেসেছি, শ্রদ্ধা করেছি ;
আমি দেখেছি সেই মানুষ টা বাস্তব অর্থে মোহ মত্ত অহংকার লুব্ধ এক জন মানুষ!
তার পরও যাকে আমি ঘৃণা করতে অক্ষম, ভুলে যেতে অক্ষম!
আমার মন ছুটে যেতে চায়,
কাঁদতে কাঁদতে বৃষ্টিতে ভিজে সারারাত আপাদ মস্তক মাতাল হতে চায়।
চার দেয়ালে সাজানো আসবাব আর রন্ধন শৈলীর ভুরি ভোজন কে যদি সংসার বলা হয়-
তবে আমি সেই সংসারে বেমানান জড়পদার্থ কেবল।
অদ্ভুত ভাবে মনের ভেতর একটা প্রশান্তি বিচরণ করছে।
আবার বুকের কোনে অবিরাম একটি যন্ত্রণা দায়ক শীষ উঠেই চলেছে;
মনে হচ্ছে কেঁদে ফেলবো, কিন্তু জানি কাঁদব ন।।
কান্নার জন্য যেই নিকষতা দরকার সে টা আর অবশিষ্ট নাই ।
ঘাত প্রতিঘাতের মধ্যে জীবনটা কত সুন্দর করে গড়ে দেয়, ক্ষত গড়ে দেয়, স্মৃতি গড়ে দেয় ;
কতকিছু অজানা রয়ে যায় আবার কত কিছু জানা হয় ,
......এভাবেই তো জীবন নিজেকে বইয়ে নিয়ে যায় মহা-জীবনের পথে ।
আপন জন কে পর -
আর পর কে আপন করে চিনতে চিনতে মনে মনে ভাবি জীবন কত্তো বিচিত্র!
বিচিত্রতা ঘিরে আছে চার পাশ।
আমার পৃথিবীর সবচেয়ে আপন
সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে আমার আপন চোখের জল।
এক মাত্র সে-ই বুঝতে পারে-
মনের কখন তৃষ্ণায় তাঁকে ঝরতে হবে!
আমার আছে জল.................................................
তোমায় তার ভাগ নিতে নয়, তোমায় ডাকছি স্মৃতির কুহকে ভেসে আসা
দীর্ঘশ্বাস থামাতে,
আসবে?
আসবে আমার বিজন পথের নিশীথের সাথী হতে?
মোহন জোছনার সাথে তোমাকে ভাসিয়ে নেব যাবো আমার ফেলে আসা কবিতার খাতায়
যেখানে শব্দরাই এক মাত্র সান্ত্বনা......।।
দা উ দু ল ই স লা ম ।
১/৯/১৬






